চীন থেকে ৫ কোটি টিকা কিনতে চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ করোনাভাইরাস প্রতিরোধী চীনের টিকার চার থেকে পাঁচ কোটি ডোজ কিনতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার বেলা ১১টার দিকে নেপালকে করোনা সামগ্রী উপহার দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইবিপি-করভির উপহারের পাঁচ লাখ ডোজ আসছে বুধবার।
এর আগের দিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দেশের ৮০ শতাংশ জনগণের টিকা নিশ্চিতে কাজ করছে সরকার। টিকা পেতে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে।
তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী চীন থেকে চার থেকে পাঁচ কোটি ডোজ টিকা কেনা হবে।
বাংলাদেশে বর্তমানে প্রয়োগ করা হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, বাংলাদেশে যত টিকা আসার কথা ছিল, ততগুলো আসেনি।
৩ কোটি ৪০ লাখ কেনা টিকার মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত পেয়েছে ৭০ লাখ। বাকি টিকা আসা অনিশ্চিত পুরোপুরি। এর বাইরে আছে ভারত সরকারের উপহারের ৩৩ লাখ টিকা।
এমন বাস্তবতায় দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হচ্ছে না অনেককে। টিকার এ ঘাটতি মেটাতে চীন, রাশিয়ার টিকা কিনছে বাংলাদেশ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছে ২ কোটি ডোজ টিকা চাওয়া হয়েছে।
চীনের টিকা ডিসেম্বরের আগে আনার পরিকল্পনা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কেনার বিষয়ে চীন সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে, যা কিনতে পারলে ডিসেম্বরের আগে আসবে।’
ঈদের উপহার হিসেবে চীনের ৫ লাখ টিকা আসছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীন থেকে বুধবার টিকা আসবে। দ্বিতীয় ডোজ যাতে নিশ্চিত করা যায়, সেভাবে হাতে রেখেই এ টিকা দেয়া হবে।’
জনগণ সচেতন না হলে করোনা মহামারী থেকে বের হওয়া সম্ভব নয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। জনগণের সচেতনতার সাথে সরকারি দিক নিদের্শনা বাড়াতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া এ মহামারী থেকে বের হওয়া সম্ভব নয়।
-জেডসি
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা











