চীনকে চাপ হিসেবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। ছবি : আফঈদা খন্দকারের অফিসিয়াল ফেসবুক পেজ
বাংলাদেশ যেখানে প্রথমবারের মতো খেলতে নামছে এশিয়ান কাপের মঞ্চে, চীন সেখানে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়নও তারা। সেই দলের বিপক্ষেই কি না এশিয়ান কাপের মিশন শুরু করছে বাংলাদেশ। তবে, ভয় পাচ্ছেন না বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। দল কোনো চাপ নিচ্ছে না বলে জানান তিনি।
আজ সোমবার (২ মার্চ) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আফঈদা বলেন, ‘আমরা কোনো চাপ নিচ্ছি না। আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, দেশের মানুষের জন্য খেলছি। আমরা এখানে এসেছি খেলাটা উপভোগ করতে। মাঠে নামলে আমরা তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দেখব না, বরং আমাদের নিজেদের খেলাটা খেলব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ৭টায় চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন কোচ পিটার বাটলার। ম্যাচের আগে আজ অস্ট্রেলিয়ার সিডনিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ কোচ।
বাটলার বলেন, ‘এটি সম্ভবত বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় বা ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে। সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা অস্ট্রেলিয়ায় এসে যা করেছি, তা যথেষ্ট।’
ম্যাচটি সহজ হবে না বাংলাদেশের জন্য, এটি জানেন কোচ। গোল হজম করতে রক্ষণাত্মক কৌশল সাজাবেন কি না, এমন প্রশ্নে বাটলার জানান, তার দল ‘বাস পার্ক’ করবে না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








