চীনা পর্যটকদের ভিসা বাতিল করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা বাতিল করেছে ভারত। বিশ্ব বিমান সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এই তথ্য নিশ্চিত করেছে।
রোববার (২৪ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।
চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রায় ২২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। ২০২০ সালের শুরুর দিকে করোনার কারণে তারা ভারতে ফিরে আসলেও পরে আর চীনে যাওয়ার অনুমতি পায়নি। সে কারণে তারা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে সশরীরে ক্লাস করতে পারছেন না।
যদিও ভারত সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের চীনে প্রবেশের অনুমতি দিতে বারবার অনুরোধ করা হয়। কিন্তু তাদের চীনে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। বেইজিংয়ের এমন আচরণের প্রতিক্রিয়ায় ভারত এই পদক্ষেপ নিলো।
ভারতের জারি করা এক বিবৃতির বরাত দিয়ে আইএটিএ জানায়, চীনের নাগরিকদের ইস্যু করা পর্যটন ভিসা আর বৈধ নয়। এতে আরও বলা হয়েছে, ভুটান, মালদ্বীপ এবং নেপালের নাগরিকরা ভারতে প্রবেশের অনুমতি পাবেন।
আইএটিএ আরও জানিয়েছে, ১০ বছর মেয়াদের ট্যুরিস্ট ভিসা আর বৈধ নয়। আইএটিএ হলো বিশ্ব বিমান সংস্থা। এর প্রায় ২৯০ টি সদস্য রয়েছে, যা বিশ্বব্যাপী প্রায় ৮০ শতাংশ এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ করে।
সূত্র : এনডিটিভি
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










