ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ৯:৫৩:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

চীনাদের ভিসা দেওয়া স্থগিত করছে ফিলিপিন্স

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

চীনাদের ভিসা দেওয়া স্থগিত করছে ফিলিপিন্স

চীনাদের ভিসা দেওয়া স্থগিত করছে ফিলিপিন্স

করোনাভাইরাস আতঙ্কে চীনা পর্যটকদের ভিসা দেওয়া সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিলিপিন্স সরকার। আজ মঙ্গলবার ফিলিপাইন ব্যুরো অব ইমিগ্রেশনের দেওয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’।  

ফিলিপিন্স ব্যুরো অব ইমিগ্রেশনের ওই বিবৃতিতে জানানো হয়, চীনের মূল ভূখণ্ড থেকে পর্যটকদের আগমনে অস্থায়ীভাবে ভিসা দেওয়া বন্ধ করা হবে।

ফিলিপিন্স ব্যুরোর কমিশনার জাইম মোরেন্তে এক বিবৃতিতে বলেন, ‘আমরা ভ্রমণ কমিয়ে দেওয়ার জন্য এই সক্রিয় ব্যবস্থা গ্রহণ করছি এবং ২০১৯-এনসিওভি আইন এ প্রবেশ ঠেকাতে সহায়তা করবে।’