চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার
চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬
চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও প্রায় ২ হাজার মানুষ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আলজাজিরা এমন খবর প্রকাশ করেছে।
দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ পরিস্থিতিকে এরই মধ্যে ভয়াবহ বলে সতর্ক করে দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ মহাবিপর্যয় মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি। কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র হুবেই প্রদেশে ১৩ জনের মৃত্যু ও ৩২৩ জন নতুন করে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রদেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, ১ কোটি ১০ লাখ মানুষের এ শহরে নতুন করে সাতজনের মৃত্যু এবং ৪৬ জন আক্রান্ত হয়েছে।
এদিকে, চীনে যে অঞ্চলে করোনার প্রকোপ দেখা দিয়েছে সেখানে আটকা পড়েছে ৫০০ বাংলাদেশী শিক্ষার্থী। তারা ফেসবুকে পোস্ট করে তাদের আর্থিক এবং খাদ্য সংকটের কথা জানিয়েছে।
অন্যদিকে হুবেইর উত্তর সীমান্তের হেনা প্রদেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথমবারের মতো সাংহাই শহরেও এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মারা গেছে।
এরই মধ্যে চীন সরকার উহানসহ ১২টির বেশি শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের নতুন বছর উদযাপনের সব অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। গতকাল শনিবার নতুন করে প্রদেশটির ১৮টি শহরে চীনে ভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্রের আশেপাশে গণপরিবহণ বন্ধ করে দিয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ কোটি ৬০ লাখ লোক। ভাইরাস নিয়ন্ত্রণে শনিবার আরো পাঁচ শহরে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নগরীসমূহের মধ্যে গণপরিবহণ যোগাযোগসহ মহাসড়কে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।
মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের মোট ১৮টি শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



