চীনে থালাবাসন বাজিয়ে লকডাউনের প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ৬ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের মানুষ এখন লকডাউনে বন্দি৷ তবে করোনা রুখতে সরকারের এই কঠোর পদক্ষেপ মানতে পারছেন না নগরবাসী৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে হতাশা, ক্ষোভ আর প্রতিবাদের বিভিন্ন ধরনের ভিডিও৷
আবার করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে৷ নতুন করে প্রাদূর্ভাব দেখা দেয়ার সঙ্গে সঙ্গে ‘জিরো কোভিড' নীতিতে ফিরে গেছে সে দেশের প্রশাসন৷
দুই কোটি ৬০ লাখ মানুষের শহর সাংহাইতেও তাই নেমে এসেছে কঠোর লকডাউনের বিধিনিষেধ৷ ঘরের বাইরে যেতে পারছেন না কেউ৷ কারো করোনা ধরা পড়লে সঙ্গে সঙ্গে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে তাকে৷ সবার খাবার এবং চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার৷ কিন্তু সে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ উঠছে প্রায় নিয়মিত৷
পর্যাপ্ত খাবার এবং জরুরি চিকিৎসা নিয়ে অসন্তুষ্ট মানুষ তাই নানাভাবে তুলছেন মুক্তির দাবি, স্বাধীন জীবনে ফিরে যাওয়ার অধিকারের দাবি৷ সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও নানাভাবে মনের ক্ষোভ প্রকাশ করছেন তারা৷
জনবহুল শহরের প্রযুক্তিবান্ধব জনগণের ছড়িয়ে দেয়া ভিডিও দেখামাত্র সরিয়ে নেয়ার আপ্রাণ চেষ্ট করছে প্রশাসন৷ তারপরও ছড়িয়ে পড়ছে নতুন নতুন ভিডিও৷ চোখের পলকে ভাইরালও হচ্ছে সেগুলো৷
এক ভিডিওতে এক নারীকে দেখা যায় লাউড স্পিকারে সবার প্রতি প্রতিবাদ না করার আহ্বান জানাতে৷ তিনি বলছিলেন, ‘‘সাংহাইতে লকডাউন দেয়ার বিষয়টি আসলে বহিঃশক্তির ষড়যন্ত্র৷ আশা করি সবাই ভুল আর ঠিক কাজের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন এবং তা বুঝে ঠিক উপায়ে সঠিক দাবিগুলো জানাবেন৷''
‘ভয়েস অফ এপ্রিল' শিরোনামে একটা অডিও-ও ভাইরাল হয়েছে৷ চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তা কর্তৃপক্ষ সরিয়ে নিলেও আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তা এখানো ভেসে বেড়াচ্ছে৷ অডিওতে শোনা যায়, বাবা-মায়ের কাছ থেকে সরিয়ে নেয়া এক শিশুর কান্না আর অনেক মানুষের কণ্ঠে পর্যাপ্ত খাদ্য সরবরাহ এবং চিকিৎসাসেবার দাবি৷
গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন সাংহাইয়ের এক এলাকার মানুষ৷ জানালা দিয়ে মুখ বাড়িয়ে থালাবাসনসহ রান্নার নানা সামগ্রী বাজাতে বাজাতে তারা বলছিলেন, ‘‘আমাকে আমার স্বাধীনতা ফিরিয়ে দিন৷''
সূত্র: ডয়েচে ভেলে
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর










