চীনে নারী দিবস
আপডেট: ০৬:১১ এএম, ৮ মার্চ ২০১৫ রবিবার
ঢাকা : আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে চীনের রাজধানী বেইজিংয়ে উদযাপন করা হলো আন্তুর্জাতিক নারী দিবস। ৮ মার্চ রোববার সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেইজিংয়ের মহাগণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে অল চায়না উইমেন্স ফেডারেশন। অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সহ চেয়ারপার্সন ও অল চায়না উইমেন্স ফেডারেশনের সভানেত্রী ম্যাডাম শেন ইউয়ে ইউয়ে। এসময় সংস্থার অন্যান্য নেতারাসহ দেশ-বিদেশের নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে ম্যাডাম শেন ইউয়ে ইউয়ে বলেন, চীন সরকার দেশের নারী উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নারীর সব ধরনের অধিকার দিতে সরকার সোচ্চার। দেশের নারীদের আইনী সুযোগ-সুবিধা, শিক্ষা, কর্ম, অর্থনৈতিক ও স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, চীনের নারীরা সার্বিকভাবে অনেক এগিয়েছে। প্রতিটি সেক্টরে নারীরা মেধা ও যোগ্যতা প্রমাণ করে কাজ করছে। ভবিষ্যতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তাদের আগামীর পথে আরো এগিয়ে যেতে হবে। নারীর ব্যাপক উন্নয়নে সরকার সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে প্রস্তুত।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ পর্বের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী লেই জিয়া। তার সঙ্গীত দর্শক শ্রোতাকে মুগ্ধ করে।
এরপর মনোমুগ্ধকর রঙিন কাপড়ে সজ্জিত হয়ে নৃত্যশিল্পী দিং সিয়াওজুন ও তার দল আকর্ষনীয় চাইনিজ অপেরা নৃত্য পরিবেশ করেন।
এরপর রাশিয়ান শিল্পী সারজেই ওকলোপকোভ ও মারিয়া মালিকোভার পরিবেশিত নৃত্য ও পল্লী সঙ্গীত মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।
এরপর উ জেংদান ও ওয়েই বাওহুয়ার 'ওরিয়েন্টাল সোয়ান' শীর্ষক অ্যাক্রোবেট মুখরিত করে দর্শকদের। মুহুমুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে হলরুম।
এরপর আবারো অপেরা সঙ্গীত পরিবেশ করেন কণ্ঠশিল্পী চাং নি। সব শেষে ছিলো মঙ্গলীয় নৃত্য পরিবেশনা। হলুদ পোশাকে সজ্জিত হয়ে নান্দনিয় ভঙ্গিমার মাধ্যমে নৃত্যিশল্পী গাও লিং ছিয়াও'এর নেতৃত্বে একদল নৃত্যশিল্পী নিজেদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।
০৮.০৩.২০১৫
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











