চীনে নারীদের অনুগত হতে শেখানোর স্কুলে তালা
বিবিসি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:২২ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার
নারীদের পুরুষদের প্রতি অনুগত হওয়ার শিক্ষা দেওয়া হয় এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে চীনের কর্তৃপক্ষ। এই স্কুলে মেয়েদের বাবা, স্বামী এবং পুত্রের প্রতি শর্তহীন আনুগত্যে উৎসাহিত করা হতো।
চীনের শিক্ষা বিভাগ বলছে, বন্ধ করে দেওয়া ঐ প্রতিষ্ঠান চীনা সমাজের `ঐতিহ্যগত গুণাগুণ বা মূল্যবোধ` শেখার যে কথা বলতো তা `সমাজতান্ত্রিক মূল্যবোধের` পরিপন্থী।
অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, শিক্ষকরা সেখানে নারীদের পরামর্শ দিচ্ছেন যে পুরুষদের হাতে মার খেলেও তারা যেন প্রতিরোধ না করে।
একজন শিক্ষককে বলতে শোনা যাচ্ছে, "তোমাদের স্বামীরা যা করতে বলবে, তোমরা সাথে সাথে তা মেনে নেবে।"
ভিডিও ফুটেজে দেখা গেছে ফুশুন স্কুল অব ট্র্যাডিশনাল কালচার নামে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নারীদের বলছেন কেরিয়ার তৈরির জন্য মরিয়া না হয়ে তারা যেন সংসারে অনুগত হয়ে জীবনযাপন করেন।
একটি ফুটেজে এক শিক্ষক নারীদের সাবধান করছেন-তারা যদি তিন জনের বেশি পুরুষের সাথে যৌনকর্ম করেন তাহলে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হবে।
ঐতিহ্য শিক্ষা দেওয়ার নামে চীনে সাম্প্রতিক সময়ে এ ধরণের কিছু প্রতিষ্ঠান গজিয়েছে।
সরকারি কর্তৃপক্ষ এ ধরণের প্রতিষ্ঠান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। ফুশুন শিক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন, "সমাজতন্ত্রের মূল শিক্ষা লঙ্ঘন করছে যারা, তাদেরকে ঠেকাতে হবে।"
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











