চীনে যাত্রীবাহী প্লেনে আগুন, আহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ এএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
চীনের পশ্চিমাঞ্চলে উড্ডয়নের সময় তিব্বত এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি প্লেনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সকাল ৮টায় উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় প্লেনটিতে ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং থেকে তিব্বতের নাংচি-এ রওনা হয়েছিল প্লেনটি। তিব্বত এয়ারলাইন্স চীনের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ার চায়না লিমিটেডের সাবিসিডিয়ারি ক্যারিয়ার।
খবরে বলা হয়েছে, চংকিং জিংবি আন্তর্জাতিক বিমানবন্দরের টারমার্কে এয়ারবাস এসই এ৩১৯ মডেলের প্লেনটিতে উড্ডয়নের ঠিক আগে আগুন ধরে। আগুনে এর সামনের অংশ পুড়ে গেছে। এ সময় যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে আসার সময় অন্তত ৪০ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নকাণ্ডের ঘটনার পর বিমাবন্দরের রানওয়ে বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এ ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানিয়েছে, ঘটনার তদন্ত করা হবে। আর এয়ারবাসটি সাড়ে ৯ বছর ধরে বহরে যুক্ত রয়েছে।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, প্রথমে প্লেনটির বাম দিক থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। যা পরে সামনের অংশে ছড়িয়ে পড়ে।
মাত্র দুই মাসেরও কম সময় আগে গত মার্চে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স করপোরেশনের একটি প্লেন বিধ্বস্ত হয়ে এর ১৩২ আরোহী সবার মৃত্যু হয়।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর










