চীনে রহস্যজনক ভাইরাসে দুইজনের মৃত্যু, আক্রান্ত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
চীনে রহস্যজনক ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ। ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর এখন পর্যন্ত ৪১ জনের নতুন এই ভাইরাসের আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা যাওয়ার খবর বলা হলেও মৃতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন সে দেশের নাগরিকরা।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ১২জন চিকিৎসা নিয়েছেন। তারা হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। কিন্তু পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
নতুন এ ভাইরাসটি নিয়ে গবেষণা করা অধ্যাপক নেইল ফার্গুসন বলেন, এই ভাইরাসের সঙ্গে প্রাণঘাতী রোগ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) মিল রয়েছে। তাই এ বিষয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন।
বিভিন্ন চীনা সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে যেসব লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি। এরপরই রোগীর শারীরিক অবস্থা নিউমোনিয়ায় আক্রান্তের মত হয়ে যায়।
এদিকে থাইল্যান্ড এবং জাপান থেকেও এই ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। কিন্তু উভয় ক্ষেত্রেই আক্রান্তেরা সম্প্রতি চীনের উহান প্রদেশে গিয়েছিলেন বলে জানা যায়। স্থানীয় প্রশাসনের ধারণা, সি-ফুড বাজার থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওহান ভ্রমণের পর বৃহস্পতিবার নিউমোনিয়ার লক্ষণ নিয়ে জাপানের হাসপাতালে ভর্তি হয় এক চীনা ব্যক্তি। তার ভাইরাসের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে চিকিৎসায় তার অবস্থার উন্নতি হয়েছে।
প্রসঙ্গত, এই ভাইরাসে মধ্যাঞ্চলীয় শহর উহানে ৬৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই অঞ্চলটিকে ‘সার্স’ (সিভিয়ার অ্যাকিউট রেসপিরাটরি সিন্ড্রোম)-এর জীবাণু সংক্রমণের উৎসস্থল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সর্বশেষ যিনি মারা যান, গত বছর ৩১ ডিসেম্বর তার রোগ ধরা পড়ে। ফুসফুসে যক্ষ্মা বা টিবি’র সংক্রমণের পর ৫ দিনের মধ্যেই তার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি ঘটে। তারপরই শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে তিনি মারা যান।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











