চীনে রোবট দিচ্ছে অনলাইন ডেলিভারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৮ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার
চীনে অধিকাংশ জিনিসই অনলাইনে কেনা হয়। অনলাইনের ডেলিভারি বাসায় বাসায় দেওয়ার জন্য বেইজিংয়ের রাস্তায় এবার নামল ডেলিভারি রোবট।
মাপে একটা ওয়াশিং মেশিনের আকারের এই বস্তুটি এখন চীনের সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দু। স্বয়ংক্রিয় রোবটটি আপাতত বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস ডেলিভারি দিতে শুরু করেছে। জিপিএস, ক্যামেরা, রাডার পরিষেবাসহ এই রোবট ভবিষ্যতের কথা ভেবে বানানো হয়েছে।
চীনের জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ প্রতিদিন অন্তত একটি স্মার্টফোন কেনে, সেখানে এরকম ডেলিভারির জন্য রোবট ব্যবহার প্রশংসিত হয়েছে। মার্কেটগুলিতে এই রোবটের মধ্যে ক্রেতার পছন্দের জিনিস ভরে দেওয়া হয়, যা সোজা পৌঁছে যায় ক্রেতার দরজায়।
ঝেন রোবোটিক্সের সিইও লিউ ঝিয়ং জানান এই রোবটের ভবিষ্যতে আরো সহায়ক হবে। এই মুহূর্তে গোটা চীনে প্রতিদিন প্রায় এক কোটি জিনিস ডেলিভারি করা হয়, ভবিষ্যতে যা আরো বাড়বে। সেক্ষেত্রে শুধু মানুষের পক্ষে ডেলিভারি করা সম্ভব হবে না। এর জন্য এরকম আরো রোবটের প্রয়োজন হবে, এবং সাধারণের আয়ত্তের মধ্যে দাম রাখতে হবে যাতে সাধারণ মানুষ এর সুবিধা নিতে পারে।
৩০ কিলো ওজনের এই রোবট প্রতি ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার পাড়ি দিতে পারে। ছয় চাকাযুক্ত এই রোবটে চারটি ক্যামেরা লাগানো আছে যার সাহায্যে রোবট তার কাছের সবকিছু স্ক্যান করে। এই রোবট যে কোনো বাধা ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এর সুরক্ষার দিকেও নজর দিতে ভোলেননি প্রস্তুতকারক সংস্থা। এর জিপিএস ও ক্যামেরার দ্বারা একে সবরকম ভাবে সুরক্ষা প্রদান করা হয়েছে যাতে কেউ এর কোনো ক্ষতিসাধন বা চুরি করতে না পারে।
তবে রোবটটির কিছু সীমাবদ্ধতা আছে। এটি একবারের দরজায় গিয়ে জিনিস দিতে পারেনা। এই কাজটা মানুষেরই করতে হয়। তাছাড়া উপওে উঠাও সম্ভব নয় রোবটের। নতুন রোবটের সামান্য সমস্যা অবশ্য ডেলিভারিতে তেমন একটা সমস্যা হচ্ছেনা।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











