ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:৩৬:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

চীনে স্কুলে ছুরিকাঘাতে ১৪ শিশু আহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৫৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি কিন্ডারগার্টেনে শুক্রবার ছুরিকাঘাতে ১৪ শিশু আহত হয়েছে। এক নারী এ হামলা চালায়। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ হামলা চালানো হয়। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।


বনান জেলা জন নিরাপত্তা ব্যুরো জানায়, সকালের শরীর চর্চার পর শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে ফিরে আসার সময় ৩৯ বছর বয়সী ওই নারী তাদের ছুরিকাঘাত করে। সে এ হামলায় রান্না ঘরের একটি চাকু ব্যবহার করে।

 

স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া ছবি ও ভিডিও ফুটেজে শিশুদের রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। এতে দেখা যায়, শিশুদের জামা–কাপড় রক্তে ভিজে একাকার। আহত শিশুদের কারও কারও মুখমণ্ডলে ছুরির আঘাত রয়েছে।


ঘটনাস্থলে পুলিশ এসে শিশুদের উদ্ধার করে এবং তাদের হাসপাতালে নিয়ে যায়। এ হামলা চালানো নারীবর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


চীনে প্রায়ই শিক্ষার্থীদের লক্ষ্য করে ছুরি হামলার ঘটনা ঘটছে।