ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৮:২৫:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

চীনের উপ প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং ২৪ মে বাংলাদেশে আসছেন

আপডেট: ১১:১০ এএম, ২০ মে ২০১৫ বুধবার

indexস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চীনের উপ প্রধানমন্ত্রী (ভাইস প্রিমিয়ার) লিউ ইয়ানদং আগামী ২৪ মে (রোববার) তিনদিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে লিউ ইয়ানদংয়ের বাংলাদেশে আগমন। সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত করবেন তিনি। চীনের রাজনীতির ইতিহাসে লিউ-এর মতো কোন নারী ‌এত উচ্চ পদে কখনও অধিষ্ঠিত হননি। তাকে চীনে তো বলা হয়ই এমনকি সমকালীন বিশ্বেও অন্যতম ক্ষমতাসীন নারী রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয়। ৬৬ বছর বয়সী ইয়ানদং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নয় সদস্য বিশিষ্ট পলিট ব্যুরোর মধ্যে একমাত্র নারী। দলের বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন তিনি। রাজনীতি বিশ্লষকরা বলছেন, চীনের রাজনৈতিক পরিসরে লিউ ইয়ানদংয়ের খুব ভালো যোগাযোগ রয়েছে, এটাই তার সবচেয়ে বড় শক্তি। চীনের অভিজাত রাজনৈতিক পরিসরে বেড়ে ওঠা এই নারী বিভিন্ন দেশের বিশ্ব নেতাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে চলেছেন। চীনের সাবেক কৃষি প্রতিমন্ত্রী লিউ রুলং এর মেয়ে ইয়ানদং সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিং এরও খুব ঘনিষ্ট ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ‌উইং-এর এক কর্মকতা জানান, সমসাময়িক রাজনীতিতে চীনের বেশ প্রভাব রয়েছে। আর দেশটির এই উপ-প্রধানমন্ত্রীকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের পরই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী মনে করা হয়। বাংলাদেশ তার সফরকে খুবই গুরুত্ব দিচ্ছে। ২০.০৫.২০১৫