ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ১৮:২৫:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০

চুরি হওয়া শিশুর মৃতদেহ সেপটিক ট্যাংকে, মা-বাবা আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলায় বিছানা থেকে ‘চুরি যাওয়া’ ১৫ দিনের সেই নবজাতকের লাশ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা ও মাকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাওয়ালখালী এলাকায় নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

নিহত নবজাতকের নাম সোহান। সোহান ওই এলাকার সোহাগ হোসেন ও ফাতেমা দম্পতির ছেলে।

অভিযোগের বরাত দিয়ে সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সোহাগ স্ত্রী ফাতেমাকে নিয়ে হাওয়ালখালী গ্রামে রাস্তার ধারে নানাবাড়িতে বসবাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে নিয়ে বাবা-মা ঘুমিয়ে ছিলেন। সোহাগের অভিযোগ, এসময় কে বা কারা সদ্যজাত শিশুটিকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে সদর থানায় একটি জিডি করেন সোহাগ।

শুক্রবার সকাল থেকে সদর থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুরি যাওয়া শিশু উদ্ধারে কাজ শুরু করে। পরে এদিন দিবাগত রাতে সন্দেহ হওয়ায় সেপটিক ট্যাংকের ঢাকনা খুললে শিশুর লাশ দেখা যায়। এ ঘটনায় নবজাতকের বাবা ও মাকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) শিশুটির বাবা ও মাকে আদালতে হাজির করা হতে পারে।

-জেডসি