চুরির দায়ে নারীর চুল কর্তনে গ্রেপ্তার ৩
আপডেট: ০৬:০৫ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : গাজীপুরের কালিয়াকৈরে টাকা চুরির অভিযোগে এক নারীর চুল কেটে দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে কালিয়াকৈরের সফিপুর বাজারে ওই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার এসআই মো. শহিদুল ইসলাম উইমেননিউজকে জানান, এ ঘটনা জানার পর শুক্রবার রাতেই কালিয়াকৈর থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চিতেশ্বরী গ্রামের সামছুল হকের ছেলে আব্দুল জলিল (৩৫), কুড়িগ্রাম সদর উপজেলার জালাল বেপারীর ছেলে নজরুল ইসলাম (৩৫) এবং টাঙ্গাইলের গোপালপুর থানার শিমুলিয়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী রহিমা বেগম (৪৮)।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকালে সফিপুর বাজারে কেনাকাটা করতে আসা এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির অভিযোগে আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর চুল কেটে দেওয়ার পাশাপাশি তাকে ‘অমানবিক’ নির্যাতনের ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই পুলিশ পরিদর্শক।
১৩.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











