চুয়েটে দুই গ্রুপের মধ্যে মারামারি, আহত ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে রাকিব উদ্দীন চৌধুরী নামে এক ছাত্র আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রাকিব উদ্দিন চুয়েটের সিভিল ডিপার্টমেন্টের ছাত্র। তিনি চুয়েট ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ শাখার উপ-পরিচালক এটিএম শাহজাহান বলেন, বৃহস্পতিবার দুপুরে দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাকিব উদ্দিন নামে একজনের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি মাথায় আঘাত পান। তাদের অভিযোগ আমরা নিয়েছি। ডিসিপ্লিন কমিটির জরুরি বৈঠকে দেওয়া হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি শান্ত আছে।
তিনি বলেন, আগের ঘটনার পরিপ্রেক্ষিতেই এ হামলার ঘটনা ঘটেছে। এর আগে রাকিবরা মুন্না নামে একজনকে মারধর করে। এরই জেরে রাতে শেখ রাসেল হলে রাকিবকে মারধর করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ মার্চ) চট্টগ্রামের রাউজানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথম দফা মারামারিতে জড়ান। এর জের ধরে বিকেল ৩টার দিকে ক্যাম্পাসে শেখ রাসেল হলের ক্যান্টিনে মারামারির ঘটনা ঘটে। পরে রাতে শেখ রাসেল হলের রাকিবের উপর হামলার ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদের বলেন, চুয়েটে মারামারিতে আহত রাকিব নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাতে আনা হয়েছিল। চিকিৎসা নিয়ে রাতেই তিনি চলে গেছেন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল




