চোখ উপড়ে ও জিহ্ববা কেটে ৮০ বছরের বৃদ্ধকে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে মিলন সরদার (৮০) নামে এক বৃদ্ধের দুই চোখ উপড়ে ও জিহ্ববা কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত মিলন সরদার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে।
গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 'গৌরনগর গ্রামে আজইরা গোষ্ঠী ও সরকার গোষ্ঠীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জেরে দুই গোষ্ঠীর একাধিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মাহফিলে আজইরা বাড়ির সানাউল্লাহ নামের এক যুবককে সরকার বাড়ির লোকজন পিটুনি দেয়। এ খবর পেয়ে আজইরা গোষ্ঠীর লোকজন উত্তেজিত হয়ে সরকার বাড়ির লোকজনের উপর হামলা চালায়। হামলা চালিয়ে মিলন সরদারসহ বেশ কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত করে। ঘটনাস্থলেই মারা যান মিলন সরদার। হত্যার পর তার চোখ উপড়ে নিয়ে যায় এবং জিহ্বা কেটে নিয়ে যায় প্রতিপক্ষ।'
খুন হওয়ার খবর ছড়িয়ে পড়লে গ্রামে চরম উত্তেজনা দেখা দেয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নবীনগর থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন রাতেই পুলিশ নিয়ে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অবস্থান করেন।
-জেডসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











