চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
প্রথমবারের মত এএফসি নারী এশিয়ান কাপে খেলতে নেমে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। শিরোপাধারী চীনের বিপক্ষে গ্রুপ-বি’তে ২-০ গোলের হার দিয়ে এশিয়ান কাপ মিশন শুরু করেছে লাল সবুজের প্রতিনিধিরা। শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের এই লড়াকু মানসিকতা ম্যাচ শেষে প্রশংসা ও মুগ্ধতা ছড়িয়েছে।
ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে গোল করেন ওয়ায় শুয়াং ও ঝ্যাং রুই। তবে ফিফা র্যাঙ্কিংয়ে প্রায় ১০০ ধাপ পিছিয়ে থাকা তরুণ বাংলাদেশ দলের বিপক্ষে জয় পেতে বেশ পরিশ্রমই করতে হয়েছে চীনকে।
চার বছর আগে মুম্বাইয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নবম শিরোপা জিতেছিল চীন, যা তাদের টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। তবে সাম্প্রতিক সময়ে ছন্দ হারানো দলটি অস্ট্রেলিয়ান কোচ আন্তে মিলিসিচের অধীনে পুরোনো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছে।
এই টুর্নামেন্টে নবাগত বাংলাদেশের কার্যত হারানোর কিছু নেই। যে কারনে অনেকটাই নির্ভার হয়ে মাঠে নেমেছিল আফঈদা খন্দকারের দল। শুরু থেকেই দুর্দান্ত পারফরমেন্স উপহার দেয়া বাংলাদেশ একসময় এগিয়েও যেতে পারত। ঋতুপর্ণা চাকমার দারুণ বাঁকানো শট চীনের গোলরক্ষক চেন চেনের আঙুলের ডগায় লেগে কর্নার হলে বাংলাদেশ গোলবঞ্চিত হয়।
তবে চীনের গতিময় ফুটবলের সাথে তাল মিলিয়ে খেলতে কিছুটা হলেও হিমশিম খেতে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। চীন একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত গোল পায়নি। বিরতির ঠিক আগে ওয়াং শুয়াংয়ের দূরপাল্লার শট জালে জড়ালে চীন এগিয়ে যায়। কিছুক্ষণ পর বক্সের বাইরে থেকে ঝ্যাং রুইয়ের আরেকটি দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুন হয়।
তবে ইংলিশ কোচ বাটলারের অধীনে বাংলাদেশ হাল ছাড়েনি। চীনের অব্যাহত আক্রমণের মাঝেও তারা সংগঠিত রক্ষণ গড়ে তুলে ব্যবধান যাতে না বাড়ে সে চেষ্টাই করেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








