ছাগলকাণ্ড: বিপুল সম্পদের মালিক মতিউরের প্রথম স্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২২ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ছাগলকাণ্ডে ছেলে ইফাতের পরে বেরিয়ে আসছে বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও আবগারি) ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. মতিউর রহমানের আরও তথ্য। দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিবারের বিভিন্ন লোকের নামে নানারকম সম্পত্তির বানিয়েছেন তিনি। এর মধ্যে নরসিংদীর রায়পুরা, গাজীপুরসহ নানা স্থানে ড. মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির বিপুল সম্পত্তি নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।
লায়লা কানিজ লাকি ঢাকার সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। শিক্ষকতা পেশা পরিবর্তন করে রাজনীতিতে যোগ দিয়ে নেতা বনে যান। প্রথমে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য হন। পরিচিতি লাভ করেন স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর ঘনিষ্ঠজন হিসেবে।
স্থানীয়রা বলছেন, ২০২৩ সালে রায়পুরা উপজেলা পরিষদের উপনির্বাচনে প্রভাবশালী স্বামীর অর্থ খাটিয়ে লাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদকের পদ নেন।
অন্যদিকে, রায়পুরার মরজালে ১৩৩ শতাংশ জমির ওপর লাকির নামে গড়ে তোলা হয়েছে আলিশান ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। এ ছাড়া নিজ এলাকায় গড়েছেন দৃষ্টিনন্দন আলিশান বহুতল লাকি কটেজ। বাড়ির পাশে লায়লা কানিজ লাকি সড়কও রয়েছে।
এ ছাড়া গাজীপুরের পূবাইলে লাকির নামে আপন ভূবন নামে বিনোদন পার্ক ও পিকনিক স্পট থেকে শুরু করে রয়েছে বাণিজ্যিক এলাকায় কোটি কোটি টাকার জমি-প্লট। তা ছাড়া নরসিংদী ও ঢাকায় রয়েছে আলিশান বিলাসবহুল বাড়ি। লাকি ও তার সন্তানরা চড়েন দামি ব্র্যান্ডের গাড়িতে।
সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে জমা দেয়া হলফনামায় লাকি ২২টি পৃথক পৃথক স্থানে তার সম্পত্তির কথা উল্লেখ করেছেন। হলফনামায় স্থাবর সম্পত্তি হিসেবে তিনি রাজউকের ৫ কাঠা জমি, সাভারে ৮.৫ কাটা জমি, গাজীপুরে ৫ কাঠা, পূবাইলে ৬.৬০ শতাংশ ও ২.৯০ শতাংশ জমি, গাজীপুরের খিলখাঁও এলাকায় ৫ শতাংশ ও ৩৪.৫৫ শতাংশ জমি, বাহাদুরপুরে ২৭ শতাংশ জমি, মেঘডুবীতে ৬.৬০ শতাংশ জমি, নাটোরের সিংড়ায় ১৬৬ শতাংশ জমি দেখিয়েছেন। মরজাল বাসস্ট্যান্ডের পাশে ১৩৩.৫০ শতাংশ জমিতে গড়ে তোলা ওয়ান্ডার ল্যান্ড পার্কের মূল্য দেখিয়েছেন মাত্র ৫৩ লাখ ৯০ হাজার টাকা। প্রকৃতপক্ষে ওয়ান্ডার ল্যান্ড পার্কে কমপক্ষে ১৫০ একরের বেশি জমি রয়েছে। এসব জমির বেশিরভাগই কমদাম দিয়ে দখল করা বলে দাবি স্থানীয়দের।
লাকি হলফনামায় রায়পুরায় ৫.২৫ শতাংশ জমিতে নিজের বিলাসবহুল একতলা ভবনের মূল্য দেখিয়েছেন ১৬ লাখ ৮৮ হাজার টাকা। পাশে একই জমিতে ৮.৭৫ শতাংশ জমিতে গড়ে তুলেছেন আরেকটি বিলাসবহুল ডুপ্লেক্স ভবন, যার মূল্য দেখিয়েছেন ৩১ লাখ ৭৪ হাজার টাকা। এ ছাড়া নরসিংদী ও গাজীপুরের ৯টি স্থানে ২৭৮.৯৩ শতাংশ জমির উল্লেখ করলেও, তার মূল্য উল্লেখ করেননি।
ব্যাংকে রয়েছে তার তিন কোটি ৫৫ লাখ টাকা। পাশাপাশি রয়েছে বন্ড, স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও বিলাসবহুল গাড়ি। এ ছাড়া ঢাকায় ঠিকানাবিহীন একটি ফ্ল্যাটের মূল্য দেখিয়েছেন ৫৫ লাখ ৫০ হাজার ৪৭৫ টাকা।
সম্প্রতি ছাগল কেনার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই তৈরির পর অনেকে ইফাতের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। এমন পরিস্থিতিতে ইফাতের বাবা মতিউর রহমানের নাম সামনে আসে। অনেকে তাঁর অঢেল সম্পদের তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট করেন। একজন সরকারি কর্মকর্তার ছেলের ১২ লাখ টাকা দিয়ে কোরবানির পশু কেনার সামর্থ্য হলো কী করে, সেই প্রশ্নও ওঠে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার











