ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২০:৫৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ এবং র‌্যাগিং বন্ধের জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আওয়ামী লীগের সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রিটে বিবাদী করা হয়েছে।

রিটে নির্মম নির্যাতনের পর মারা যাওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান রিটকারি আইনজীবী ইউনুস আলী আকন্দ।

-জেডসি