ছাত্রী উত্ত্যক্ত করার প্রতিবাদে জাবিতে ৫ শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ
আপডেট: ০৫:১৮ এএম, ১৭ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ছাত্রী উত্ত্যক্ত করার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাঁচ শিক্ষার্থীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ও তার পক্ষের নেতাকর্মীরা।
শনিবার ( ১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৩তম ব্যাচের দর্শন বিভাগের ফিরোজ, বাংলা বিভাগের বিপ্লব, ইতিহাস বিভাগের অনিক, নৃবিজ্ঞান বিভাগের জামি ও বাঁধন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ঔষুধ আনতে যান। এ সময় ফজিলাতুন্নেসা হলের সামনে দিয়ে যাচ্ছিলেন রাজিব আহমেদ ও তার পরিচিত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। শিক্ষার্থীরা ওই ছাত্রী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করলে রাজিব এসে তাদের চর-থাপ্পর দেন। পরে রাজিবের ডাকে সাড়া দিয়ে শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ওই পাঁচ শিক্ষার্থীকে মারধর করেন।
এতে তারা আহত হন। ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে কয়েকটি খাবারের দোকান ভাঙচুর করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় এক রাউন্ড গুলিরও শব্দ পাওয়া যায়।
আহতরা জানান, আমরা বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। কাউকে উদ্দেশ্য করে কোনো নেতিবাচক মন্তব্য করিনি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় তাদের শাসন করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করা হয়েছে। সেখানে তারা নেতিবাচক মন্তব্যের কথা স্বীকার করেছেন। এই ঘটনার যথাযথ বিচার দাবি করছি। আশা করি প্রশাসন এ ঘটনার বিচার করবে।
এ বিষয়ে জানার জন্য সহকারী প্রক্টর মেহেদী ইকবালকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
১৭.০৫.২০১৫
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল











