ছাত্রীকে ধর্ষণের পর হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজ নগর গ্রামে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যার দায়ে চার জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আলী হোসাইন এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- এনামুল, রমজান, হাকিম এবং ফায়জুল। তাদের সকলের বাড়ি ওয়াইজনগর গ্রামে। রায় দেয়ার সময় আসামি হাকিম আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের চান মিয়ার মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী রোমানা আক্তার ব্র্যাক স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তার বান্ধবীরা স্কুলে তার বই খাতা দেখতে পায়। কিন্তু রোমানাকে না পেয়ে তারা রোমানার বাড়িতে জানায়। পরে স্কুল থেকে ২০০ গজ দূরে নুরুল হক মাস্টারের পাট ক্ষেত থেকে সকাল সাড়ে ৯টার দিকে রোমানার মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় ছাত্রীর চাচা কদম আলী ওই দিনই সিংগাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্তের পর পুলিশের পক্ষ থেকে সাত জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।
আদালত এই মামলায় ১৫ জন সাক্ষী গ্রহণ শেষে আসামি সাত জনের মধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড এবং তিন জনকে খালাস দেন।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি