ছাত্রীকে নির্যাতনের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
নাটোর সদরের উলুপুরে মাদ্রাসায় রান্নার পর গরম ভাতের মাড়ে পুড়ে যাওয়া ছাত্রী ইয়াসমিন খাতুনকে (১১) ঘরে আটকে রাখার অভিযোগে মাদ্রাসার শিক্ষক, তার স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবু সাদাদ জানান, সদর উপজেলার চর লক্ষিকোল গ্রামের ইমরান ইসলামের ১১ বছরের শিশু কন্যা ইয়াসমিন হাফেজি পড়ার জন্য পার্শ্ববর্তী উলুপুর এলাকার তালেমুন নিছা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়।
মাদ্রাসা প্রধান সোহরাব ও তার স্ত্রী সালমা বেগম ইয়াসমিনসহ অন্য শিশু শিক্ষার্থীদের দিয়ে গৃহকর্মীর মত কাজ করাতো এবং কথায় কথায় শারীরিক নির্যাতন চালাতো।
গত শুক্রবার (২৪শে সেপ্টেম্বর) সন্ধ্যার আগে ইয়াসমিন ভাত রান্না করে পাতিল নিয়ে ঘরে ঢোকার সময় পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সোহবার হোসেন ও তার স্ত্রী সালমা বেগম তার মেয়েকে ধাক্কা দিয়ে গরম ভাত ও ভাতের মাড়ের ওপর ফেলে দেন। এতে ইয়াসমিনের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।
এ ঘটনার পর সোহবার হোসেন ও তার স্ত্রী সালমা বেগম আহত ছাত্রীকে হাসপাতালে না নিয়ে বাড়িতে আটকে রাখেন। খবর পেয়ে গতকাল বুধবার ইয়াসমিনের পিতা ও স্বজনরা মাদ্রাসায় গিয়ে তালা ভেঙে ইয়াসমিনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মাদ্রাসা প্রধান সোহরাব ও তার স্ত্রী সালমা বেগমসহ তিন শিক্ষককে অভিযুক্ত করে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেন শিশু কন্যা ইয়াসমিনের বাবা ইমরান ইসলাম।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



