ছাত্রীকে যৌন নিপীড়ন, বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর উত্তরায় বাসায় ডেকে বেসরকারি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কুমার অনিমেষ ভট্টাচার্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৮ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মহসীন বলেন, গত ৬ জুলাই রাতে ভুক্তভোগী শিক্ষার্থীকে উত্তরার বাসায় বারবিকিউ পার্টির কথা বলে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় শিক্ষক কুমার অনিমেষ। পরে সেখানে ওই ছাত্রীকে তিনি যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ।
ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করে জানান, বারবিকিউ পার্টিতে শিক্ষকের বাসায় সবাই আসবে বলে তাকে এক সহপাঠী (২৫) জানিয়েছিল এবং ওই শিক্ষকের সঙ্গে ফোনে কথাও বলিয়ে দিয়েছিল। পরে ছোট ভাইসহ শিক্ষকের বাসায় যান ভুক্তভোগী শিক্ষার্থী এবং তার ওই সহপাঠী। সে সময় ছোট ভাই বাসার সামনে অপেক্ষা করলেও তারা শিক্ষকের পঞ্চম তলার বাসায় যান। কিন্তু সেখানে গিয়ে তার অন্য কাউকে বা কোনো অনুষ্ঠান হতে দেখেননি। কিন্তু সেসময় অনিমেষ দরজা খুলে ভুক্তভোগী ছাত্রীকে টেনে ভেতরে নিয়ে যান এবং তাকে যৌন নিপীড়ন করেন।
পরে এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী।
ওসি মহসীন আরও বলেন, বৃহস্পতিবার রাতে মামলা হওয়ার পরে উত্তরার বাসা থেকে শিক্ষক কুমার অনিমেষকে গ্রেপ্তার করা হয়। বিবাহিত হলেও ওই বাসায় তিনি একা থাকতেন। এরপর তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





