ছাত্রীদের শ্রেণিকক্ষে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ, বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
জয়পুরহাটে ক্লাস চালাকালিন ছাত্রীদের শ্রেণিকক্ষে গোপন ক্যামেরা দিয়ে শিক্ষার্থীদের ভিডিও ধারণ করার অভিযোগে শহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও নিরাপত্তা প্রহরী জাকির হোসেনকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিন্নাত পারভীন জানান, প্রধান শিক্ষক গোলাম মোস্তফার মদদে বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী জাকির হোসেন শিক্ষার্থী ও শিক্ষকদের গোপন ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে আসছিল। কয়েকবার তাকে সতর্কও করা হয়েছিল। কিন্তু সে কারও কথা না শুনে তার কাছে গোপন ক্যামেরা রেখেছিল।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থী বন্দেগী, রিফা, তাপসী জানান, ক্লাসের সময় আমরা শিক্ষার্থীরা এলোমোলোভাবে থাকি এই সুযোগে নিরাপত্তা প্রহরী জাকির হোসেন গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করে আসছিল। আমরা এর প্রতিবাদ এবং জড়িত নিরাপত্তা প্রহরীর শাস্তি দাবি করছি।
কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এ ঘটনার বিষয়ে কথা বলতে রাজি হননি।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ দিতে বলেছি। নিরাপত্তা প্রহরী ও প্রধান শিক্ষক ওই ঘটনার সঙ্গে জড়িত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


