ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২১:১৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ছাদ থেকে পড়ে আহত শিশু গৃহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় ভবনের ছাদ থেকে পড়ে চিকিৎসাধীন ১১ বছরের শিশু গৃহকর্মী পপির মৃত্যু হয়েছে। গত ৯ নভেম্বর বিকেলের দিকে ৪ নম্বর সেক্টর এলাকায় একটি ৬তলা বাড়ির ছাদ থেকে পড়ে যায় সে।

রোববার উত্তরা পূর্ব থানার ইন্সপেক্টর তদন্ত মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত পপির বাড়ি ময়মনসিংহ নান্দাইল উপজেলা এলাকায়। উত্তরা পূর্ব থানা এলাকার ৪ নম্বর সেক্টরের ওই ছয়তলা বাড়ির পাঁচ তলায় গৃহকর্তা মাইন উদ্দিনের বাসায় গত দশ মাস ধরে কাজ করছিল।

তিনি আরও জানান, গত ৯ নভেম্বর বিকেলে ওই বাড়ির ছয় তলা ছাদ থেকে পপি নিচে পড়ে যায়। পরে সেই বাসার লোকজন উত্তরার আইসি হাসপাতালে তাকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাতে মৃত্যু হয় পপির। পরে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।