ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২১:৪৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ছাদ থেকে লাফ দিয়ে বিমানবালার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৬ এএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটি বহুতল ভবনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। দেবপ্রিয়া বিশ্বাস (২৮) নামে ওই তরুণী একটি বিমান সংস্থায় বিমানবালার চাকরি করতেন। শনিবার বিকালে কলকাতার বাইপাস লাগোয়া মেট্রোপলিটন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই তরুণীর।এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকালে একটি বহুতল ভবনের নিচে ওই তরুণীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সেখানে প্রগতি ময়দান থানার পুলিশ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিন মেট্রোপলিটন এলাকায় বোনের ফ্ল্যাটে আসেন দেবপ্রিয়া। বিকালে চার তলার ছাদে দাঁড়িয়েছিলেন দেবপ্রিয়া। সেখান থেকেই তিনি নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, খতিয়ে দেখছে পুলিশ।

খবরে আরও বলা হয়, দেবপ্রিয়া বিশ্বাস একটি বিমান সংস্থায় বিমানবালার চাকরি করতেন। দেড় বছর আগে চাকরি ছেড়ে দেন। এরপর থেকে বাড়িতেই থাকতেন।