ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করলেন তরুণী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাহসিকতা। রাজধানীর কারওয়ানবাজারের পেছনে ধাওয়া করে মোবাইল ছিনতাইকারীকে একাই ধরে বেধড়ক পিটিয়েছেন। এরপর পুলিশে ধরিয়ে দেন ওই তরুণী। শুধু তাই নয় কৌশলে ওই ছিনতাকারীর সহযোগীকেও ডেকে এনে ধরিয়ে দেন পুলিশে। তবে এখনও তিনি ফিরে পাননি তার মোবাইল।
বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় বাসে করে মিরপুর থেকে পুরান ঢাকায় যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। বাসটি কারওয়ানবাজারের ইত্তেফাক গলিতে আসার পর বাসের জানালা দিয়ে ওই শিক্ষার্থীর মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।
তাৎক্ষণিক বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করেন ওই তরুণী। কিন্তু তাকে আর ধরা সম্ভব হয়নি। ঠিক তখন ঘটে আরেক ছিনতাইয়ের ঘটনা। এক নারীর মোবাইল নিয়ে পালাচ্ছিল আরেক ছিনতাইকারী। এসময় তাকে ধরে ফেলেন তিনি। এরপর একাই বেদম মারধর করেন।
এ ঘটনার পর লোকজনের সহায়তায় ওই ছিনতাইকারীকে দিয়ে ফোন করিয়ে সহযোগী আরেক ছিনতাইকারীকে ডেকে আনেন ওই তরুণী। এরপর তাকেও ধরে পুলিশে দেয়া হয়।
মাটিতে ফেলে তরুণীর উত্তম-মধ্যমের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তরুণীর সাহসিকতার প্রশংসা করেছেন সবাই।
যদিও ছিনতাইয়ের ঘটনায় পুলিশের নিস্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তোভোগীসহ উপস্থিত জনতা। তারা জানান, কাওরান বাজার এলাকায় প্রতিদিন অনেক মোবাইল ছিনতাই হয়। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। তাদের দাবি, পুলিশ সবাইকে চেনে, তাদের সঙ্গে পুলিশের যোগসাজস আছে বলেই ধরাছোঁয়ার বাইরে থাকে তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, কারওয়ান বাজার মোড়ের চারপাশ চারটি থানার অধীনে পড়েছে, একপাশ পড়েছে তেজগাঁও থানায়, একপাশ হাতিরঝিল থানায়, একপাশ কলাবাগান থানায় আর অপরপাশ শাহবাগ থানায়। ফলে কোন অঘটন ঘটলে পুলিশও অনেক সময় মামলা নিতে গড়িমসি করে। এক থানা আরেক থানার দিকে চাপিয়ে দেয়ার চেষ্টা করে। ছিনতাইকারীরা এটিকে একটি বড় সুযোগ হিসেবে ব্যবহার করে।
যদিও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ওই শিক্ষার্থী মামলা করতে চাচ্ছিলেন না। পরে মোবাইল ছিনতাইয়ের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। দ্রুতই মোবাইল উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





