ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে এবার ঢাকায় ফেরার পালা। কয়েক দিনের ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। যাত্রাপথের ভোগান্তি এড়াতে দুই দিন ছুটি হাতে রেখেই অনেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন।
শুক্রবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং বাস টার্মিনালগুলোতে অনেক মানুষকে ঢাকায় ফিরতে দেখা গেছে। সকাল থেকে ঢাকায় ফেরা মানুষের চাপ তুলনামূলক কম থাকলেও বিকাল নাগাদ চাপ বাড়বে বলে সংশ্লিষ্টরা জানান।
রবিবার থেকে আবার কর্মমুখর হয়ে উঠবে রাজধানী। কেননা সরকারি অফিস ও আদালতে ছুটি শেষ হবে শনিবার। ফলে ঈদের ছুটি শেষে রবিবার প্রথম কর্মদিবস।
আলফাজ হোসেন সকালে জামালপুর থেকে ট্রেনে ঢাকায় ফিরেছেন। একটি ব্যাংকের কর্মকর্তা তিনি। পরশু থেকে অফিস করবেন। আলফাজ জানান, রবিবার থেকে অফিস আদালত খুলবে। এ কারণে শনিবার থেকে ভিড় হবে। ভিড় এড়াতে পরিবার পরিজন নিয়ে আজই ঢাকায় চলে এসেছি।
একই ট্রেনে আসা হাসান আলীও একই কথা জানালেন। তিনি জানান, ‘এবার বেশ কয়েকদিন গ্রামের বাড়িতে ছুটি কাটিয়েছি। ভিড় এড়াতে আগেভাগেই এসেছি। ঢাকায় থাকলেও সবসময় ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান দেখা হয় না। তাই পরিবার দিনে এই দুইদিন ঢাকায় ঘুরব।’
ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার বেশ কয়েকদিন ছুটি পেয়েছিলেন চাকরিজীবীরা। স্বজনদের সঙ্গে ঈদ করতে সুবিধামতো সময়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন ঘরমুখো মানুষ। দুএকদিন ছাড়া এবার তেমন একটা ভিড় হয়নি।
এদিকে ঈদের ছুটি শেষে কিছু মানুষ ঢাকায় আসলেও অনেককেই আবার ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন। ঈদের তৃতীয় দিনেও অনেককে ঢাকা ছেড়ে যেতে দেখা গেছে। এই সংখ্যাটাও নেহাত কম নয়।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











