ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৩:২৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ছুটি শেষে পুঁজিবাজারে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ এএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে টানা চারদিনের ছুটি শেষে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে আজ (১২ জুলাই)। মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়। একই সময় শুরু হয় বিমা খাতের লেনদেন।

এর গত বৃহস্পতিবার ঈদের আগে পুঁজিবাজারে শেষ লেনদেন হয়। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। এর পরে কোরবানির ঈদ উপলক্ষে রোববার ও সোমবার দুদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে সোমবার (১১ জুলাই)। আজ মঙ্গলবার (১২ জুলাই) খুলেছে অফিস-আদালত।