ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য
বিশেষ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে গতকাল থেকে দেশের সরকারি ও বেসরকারি অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ঈদ উদযাপন শেষে প্রথম কর্মদিবসে সকাল ৯টার পর সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় বিভিন্ন দপ্তরে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রথম কর্মদিবসেই সচিবালয়ে নিজ নিজ দপ্তরে উপস্থিত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য।
সকালের দিকে সচিবালয়ের বিভিন্ন ভবনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মচাঞ্চল্য ফিরে আসে। জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, তথ্য ও সম্প্রচার, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, গৃহায়ণ ও গণপূর্ত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ঘুরে দেখা যায়, অনেক কর্মকর্তা-কর্মচারী এখনও ছুটিতে রয়েছেন। ফলে কিছু কক্ষে উপস্থিতি ছিল কম, আবার কয়েকটি কক্ষ ছিল প্রায় ফাঁকা।
সকালে সচিবালয়ের প্রবেশপথেও অন্যান্য দিনের তুলনায় জনসমাগম কম ছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাড়ে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়মিত কার্যক্রম শুরু হয়। গুরুত্বপূর্ণ নথি নিষ্পত্তি, সভা এবং প্রশাসনিক কর্মকাণ্ড পুনরায় সচল হতে দেখা যায়।
ঈদের ছুটি শেষে সরকারি প্রশাসনের সব স্তরেই কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চলমান প্রকল্প, উন্নয়ন কর্মকাণ্ড এবং নীতিনির্ধারণী কাজ নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার প্রস্তুতিও চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দূরপাল্লার যাত্রা ও যানজটের কারণে কিছু কর্মকর্তা-কর্মচারী সময়মতো কর্মস্থলে ফিরতে পারেননি। তবে আগামী দু-এক দিনের মধ্যেই উপস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তারা আশা করছেন।
সরকারি অফিস খোলার পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানেও স্বাভাবিক লেনদেন ও কার্যক্রম শুরু হয়েছে। ছুটির পর প্রথম দিনেই সরকারি দপ্তরগুলোতে সাধারণ মানুষের সেবাগ্রহণ কার্যক্রমও স্বাভাবিক ছিল।
অন্যদিকে, সচিবালয়ে সেবাপ্রার্থীর সংখ্যাও দিনের প্রথমভাগে তুলনামূলক কম ছিল। সংশ্লিষ্টদের ধারণা, আগামী কয়েক দিনের মধ্যেই সরকারি দপ্তরগুলোতে পূর্ণমাত্রায় কর্মচাঞ্চল্য ফিরে আসবে।
উল্লেখ্য, গত ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার প্রথমে ছয় দিনের ছুটি ঘোষণা করলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি বাড়ানো হয়। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেন। একই সুবিধা পান ব্যাংক, বীমা এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও। তবে অতিরিক্ত ছুটির সমন্বয়ের অংশ হিসেবে চাকরিজীবীদের ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হয়েছে।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক











