ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
গত কয়েক দিনের শীতের প্রভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা কম ছিল। তবে মেলার ৬ষ্ঠ দিনে শুক্রবার (৬ জানুয়ারি) প্রথম সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে অন্য দিনগুলোর তুলনায় ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা বেড়েছে।
সেই সঙ্গে বিক্রিও বেড়েছে। ফলে একপ্রকার আনন্দ বিরাজ করছে মেলার স্টলগুলোর বিক্রয় কর্মীদের মধ্যে।
আজ শুক্রবার দুপুর থেকে সরেজমিন বাণিজ্য মেলা ঘুরে এবং বিভিন্ন স্টলের কর্মীদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।
এদিন মেলার গেট খুলে দেওয়ার পর সকালের দিকে লোক সমাগম কিছুটা কম ছিল। পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম বাড়তে থাকে এবং এক সময় ভিড়ে পরিণত হয়।
বাণিজ্য মেলার ৬ষ্ঠ দিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন বন্ধুবান্ধবদের নিয়ে। কেউবা এসেছেন পরিবার পরিজন নিয়ে। এদের মধ্যে বেশিরভাগই মেলা প্রাঙ্গণ ঘুরে ছবি তুলে সময় কাটাচ্ছেন। আবার অনেকে পছন্দের পণ্যটি খুঁজছেন এবং কেনাকাটা করছেন।
মেলা থেকে পাটজাত পণ্য কিনতে এসেছেন খিলক্ষেতের বাসিন্দা বেসরকারি কর্মকর্তা মো. নুরুজ্জামান। ঘর সাজানোর জন্য পাটের তৈরি ফ্লোরমেট, দেয়ালের ওয়ালমেট এবং ব্যাগ কিনেছেন তিনি। প্লাস্টিকের ব্যবহার কমাতে ও এধরনের হস্তশিল্পের প্রতি ভালবাসা থেকে তিনি এসব পণ্য কেনেন।
শুক্রবার বন্ধের দিন উপলক্ষে মেলায় আসা যাত্রীদের জন্য ১২০টি বিআরটিসি বাস বরাদ্ধ রাখা হয়েছে। যার মধ্যে দুপুর পর্যন্ত ৬৬টি বাস সার্ভিস দেওয়া শুরু করেছে। প্রয়োজনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বিআরটিসির শাটল সার্ভিসের দায়িত্বে থাকা ট্রাফিক অফিসার জাফর আহমেদ।
তিনি বলেন, আজকে আমাদের ১২০টা বাস বসুন্ধরার আশপাশে রাখা হয়েছে। যার মধ্যে ৬৬টা দুপুর পর্যন্ত সার্ভিস দিচ্ছে। বসুন্ধরার বাইরে বিআরটিসি ডিপোতে আরও ৩০টি বাস রাখা আছে। শুক্রবার বন্ধের দিন হওয়ায় লোকসমাগম বাড়বে। সে কথা মাথায় রেখে আজ এতগুলো বাস নামানো। গত দুইদিন শীতের কারণে দর্শনার্থী কম থাকায় ২৫টি করে বিআরটিসির শাটল সার্ভিস চালু ছিল। আজকে মেলা ১০টা পর্যন্ত চলবে। তবে যাত্রী যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ চলবে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










