ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু, পলাতক মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার
ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু, পলাতক মা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার মাদ্রাসাছাত্র মো. নাবিল (২০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, মুখম-ল থেকে পেট পর্যন্ত নাবিলের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এদিকে ঘটনার পর থেকে ওই তরুণের মা পলাতক থাকায় এ হত্যান্ডের জন্য তাকেই দায়ী করছেন নিহতের বাবা। পুলিশও তাকেই সন্দেহের তালিকায় রেখেছে।
এর আগে রবিবার রাত আটটার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার বাসা থেকে নাবিলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার বাবা সগির আহমেদ।
নাবিল ডেমরার গলাকাটা এলাকায় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন। সগির আহমেদ ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট।
রবিবার সকাল আটটার দিকে তিনি কর্মস্থলে যান। রাত আটটার দিকে বাসায় ফিরে ঘর বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে তার কাছে থাকা দ্বিতীয় চাবি দিয়ে তালা খুলে ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় তার ছেলে নাবিল আর্তনাদ করছেন। তার বুক, পেট ও মাথায় ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন। এ সময় স্ত্রী নাছরিন বেগমকে (৪০) বাসায় পাননি। তিনি ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সিদ্ধিরগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন নাবিলের মৃত্যু হয়। এ হত্যাকা-ের জন্য তার স্ত্রী নাছরিন আক্তারকেই দায়ী করছেন তিনি। তবে কী কারণে ছেলেকে হত্যা করলেন মা, তা জানাতে পারেননি ছগির আহমেদ।
তিনি বলেন, নাবিলের মায়ের কিছুটা মানসিক সমস্যা ছিল। মাঝে মধ্যে তিনি অস্বাভাবিক আচরণ করতেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মা নাছরিনই এই হত্যাকান্ড ঘটিয়েছেন। কারণ ঘরে তাদের আর কোনো সদস্য ছিল না। তার পরও আমরা আরও তদন্ত করছি। তার সঙ্গে আর কেউ ছিল কিনা। কী কারণে তিনি এমন একটি নৃশংস ঘটনা ঘটালেন।
ওসি আরও বলেন, নাছরিন আক্তার পলাতক। তাই আপাতত আমরা এর বেশি কিছু বলতে পারছি না। তাকে গ্রেপ্তারের পর আরও বিস্তারিত জানতে পারব। তা ছাড়া তৃতীয় কোনো পক্ষ এ ঘটনা ঘটিয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



