ছেলে না ঘুমালে, আমারও ঘুম নেই : পরীমণি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
প্রায় দুই মাস হতে চলল, মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আপাতত মাতৃত্বের দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ছেলেকে নিয়েই এখন তার সব ব্যস্ততা।
রোববার (২ অক্টোবর) রাত ৩ টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘আমার ছেলে না ঘুমালে তো আমারও ঘুম নেই। তারপর একটা সময় ছেলে আমার ঠিকই ঘুমায় আর আমি চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকি, কখন সে ঘুমু ঘুমু হাসবে।’
নায়িকার স্ট্যাটাস থেকে নেটিজেনরা ভেবে নিচ্ছেন, মাতৃত্বের এক সুন্দর সময় কাটাচ্ছেন পরী। ছেলের জন্য রাতের পর রাত জাগতে হলেও, এতটুকু ক্লান্তি নেই তার। গভীর রাতে ছেলে ঘুমালেও তার হাসিমুখ দেখার অপেক্ষায় থাকছেন মা পরী। এ যেন এক পরম তৃপ্তি।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছেলের ছবি প্রকাশ করেন পরী। সম্প্রতি রাজ্যকে নিয়ে কাশবনে ঘুরে এসেছেন তিনি। সেই মুহূর্তটি লেন্সবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘শান্তি’।
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। গত ১০ আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের মা হন পরী। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে। এবার সন্তানসহ পূর্ণ পরিবারের সাধ মিটেছে নেটিজেনদের।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









