ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৬:২৯:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ছেলেকে নিয়ে কানাডায় সময় কাটাচ্ছেন ববিতা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

দেশের কিংবদন্তী অভিনেত্রী ববিতা এখন কানাডায় রয়েছেন। একমাত্র সন্তান অনিকের সাথে সেখানে ঘুরে-বেড়িয়ে সময় কাটাচ্ছেন তিনি। অনিককে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশটির বিভিন্ন জায়গায়। কয়েক দিন আগে হ্যালিফ্যাক্সে গিয়েছিলেন তারা। সেখানে পাঁচ দিন ছিলেন। 

ববিতা জানান, সেখানে সুন্দর সময় কেটেছে তাদের। তিনি বলেন, অনিকের কাছে হ্যালিফ্যাক্সের গল্প শুনেছি। আমার কাছে অচেনা ছিল। এবার গিয়ে রীতিমতো মুগ্ধ হয়েছি। পাঁচদিন কীভাবে পার হয়ে গেল, টেরই পাইনি। 

তিনি বলেন, হ্যালিফ্যাক্সের অনেক ঐতিহাসিক জায়গায় গিয়েছি। সামুদ্রিক খাবার বেশ মজার ছিল। শহরটি আয়তনে ছোট হলেও প্রাণবন্ত এবং আশপাশে রয়েছে দারুণ সব প্রাকৃতিক সৌন্দর্য। 

উল্লেখ্য, হ্যালিফ্যাক্স কানাডার নোভা স্কশিয়া প্রদেশের রাজধানী। এটি শুধু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং প্রকৃতি, সংস্কৃতি ও সমুদ্রের অসাধারণ মেলবন্ধনের জন্য বিখ্যাত।