ছেলের জন্মদিনেও দূরত্ব বজায় রাখলেন শাকিব-বুবলী!
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ২২ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরেই বর্তমানে চর্চা হচ্ছে ঢালিউডপাড়ায়। তবে চর্চাটা তার জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। ‘ধর্ষণ’সহ একাধিক অভিযোগে বেশ বিব্রতকর পরিস্থিতিতে নায়ক। এই টালমাটাল পরিস্থিতিতে কিছুটা স্বস্তির বাতাস বয়ে এনেছে শাকিব-বুবলী দম্পতির একমাত্র পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন।
ছেলের জন্মদিন উপলক্ষ্যে নায়ক-নায়িকা (প্রাক্তন দম্পতি) এক ফ্রেমে ধরা দিলেও চোখাচোখি হতে দেখা যায়নি কাউকেই। এমনকী প্রকাশিত একাধিক ছবির কোনোটিতেই শাকিবের কোলে বীরকে দেখা যায়নি। তবে কি দূরত্ব বজায় রেখে জন্মদিন উদযাপন করছেন শাকিব-বুবলী? প্রশ্ন নেটিজেনদের।
তবে চোখের সেই প্রশ্নবোধক চিহ্ন নিমিষেই দূরে সরে যায় ভক্তদের শুভকামনা জানানোর বার্তায়। এদিন বুবলীর দেওয়া স্ট্যাটাসের ক্যাপশনে ‘পরিবারের মূল্যবান মুহূর্ত’ ঘিরে মন্তব্যের ঘর ভরে ওঠে ইতিবাচক ও প্রশংসাবাক্যে। ছেলের পাশাপাশি প্রাক্তন এই দম্পতিকেও ‘সুখী পরিবার’ বলে অভিহিত করেছেন কেউ কেউ।
মঙ্গলবার (২১ মার্চ) তিন বছর পূর্ণ হয়েছে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীরের। জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন বুবলী। তিনি লেখেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা, তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি! শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’
বাদ যাননি বাবা শাকিব খানও। ছেলেকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পাতায় তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বাবা।’ বাবা-মা (শাকিব-বুবলী) দুজনেই শুভেচ্ছা বার্তায় ভালোবাসার ইমোজি দিয়ে ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। বীরের জন্মদিনে একসঙ্গে কেক কাটেন পরিবারের অন্যান্য সদস্যরাও।
প্রসঙ্গত, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।
আগামীতে শাকিব-বুবলীকে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে। চলতি বছর রোজার ঈদ উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। প্রযোজনায় রয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ








