জন এফ কেনেডির নাতনি টাটিয়ানা শ্লসবার্গের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি টাটিয়ানা শ্লসবার্গ গতকাল মঙ্গলবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। গত নভেম্বরে লেখা এক নিবন্ধে টাটিয়ানা শ্লসবার্গ বলেছিলেন তিনি বিরল ধরনের লিউকেমিয়ায় ভুগছেন।
টাটিয়ানা শ্লসবার্গের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার। জন এফ কেনেডি প্রেসিডেনশিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে পরিবারের পক্ষ থেকে লেখা হয়, ‘আমাদের প্রিয় টাটিয়ানা আজ সকালে চলে গেছেন। তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’
টাটিয়ানা শ্লসবার্গ জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক সাংবাদিক ছিলেন। তিনি সাবেক মার্কিন কূটনীতিক ক্যারোলাইন কেনেডি এবং নকশাকার ও শিল্পী এডউইন শ্লসবার্গের দ্বিতীয় সন্তান। ক্যারোলাইন কেনেডি যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির মেয়ে।
গত নভেম্বরে দ্য নিউ ইয়র্কার-এ প্রকাশিত এক নিবন্ধে টাটিয়ানা লিখেছিলেন, তাঁর শরীরে বিরল জিনগত পরিবর্তনযুক্ত অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) ধরা পড়েছে, যা একধরনের রক্ত ও অস্থিমজ্জার ক্যানসার।
সেই নিবন্ধে তিনি তাঁর মামাতো ভাই যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রেরও সমালোচনা করেন। বিশেষ করে টিকা নিয়ে সংশয়বাদী অবস্থান নেওয়া এবং ক্যানসার গবেষণার তহবিল কমানোর সিদ্ধান্তের জন্য রবার্ট এফ কেনেডি জুনিয়রের সমালোচনা করেন টাটিয়ানা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











