জনপ্রিয় সাংবাদিক ও উপস্থাপক ল্যারি কিং মারা গেছেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার
জনপ্রিয় সাংবাদিক ও উপস্থাপক ল্যারি কিং মারা গেছেন
জনপ্রিয় সাংবাদিক ও উপস্থাপক ল্যারি কিং মারা গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন ও রেডিওর বিখ্যাত এই উপস্থাপক ৮৭ বছর বয়সে আজ শনিবার মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কিছুদিন আগেই তার ছেলে অ্যান্ডি ও মেয়ে শাইয়ার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তার হৃদরোগ ছিল। ১৯৮৭ সালে তার বাইপাস সার্জারি হয়। ২০১৭ সালে অস্ত্রোপচার করে তার ফুসফুস থেকে ম্যালিগন্যান্ট টিউমার বের করতে হয়। তিনি প্রস্টেট ক্যান্সার এবং ডায়াবেটিসেও ভুগছিলেন। এরই পাশাপাশি করোনার ধাক্কা তিনি সামলাতে পারলেন না।
ল্যারি কিংয়ের ট্যুইটার হ্যান্ডল থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর দিয়ে জানিয়ে বলা হয়েছে, ‘গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে, আজ সকালে লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই মেডিক্যাল সেন্টারে ল্যারি কিং প্রয়াত হয়েছেন। ৬৩ বছর ধরে রেডিও, টেলিভিশন ও ডিজিট্যাল মিডিয়ায় তিনি কয়েক হাজার সাক্ষাৎকার নিয়েছেন। তিনি বহু পুরস্কার পেয়েছেন। তিনি চিরকাল কাজের ক্ষেত্রে পক্ষপাতমুক্ত থেকেছেন।’
গত শতাব্দীর পাঁচের দশকের শেষদিক থেকে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন ল্যারি কিং। সংবাদপত্রের পাশাপাশি রেডিওতে কাজ করতে থাকেন তিনি। ১৯৭৮ সালে তিনি শুরু করেন ‘ল্যারি কিং শো’। এই অনুষ্ঠান জনপ্রিয়তা লাভ করে। মার্কিন প্রেসিডেন্ট, রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেন ল্যারি কিং। একাধিকবার ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেন ল্যারি কিং। তবে তা ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার অনেক আগে।
১৯৮৭ সালের একটি সাক্ষাৎকারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের বিদেশনীতির তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সাক্ষাৎকার নেন ল্যারি কিং। তিনি প্রায় ৫০ হাজার সাক্ষাৎকার নেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

