জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর হচ্ছে র্যাব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার
জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর হচ্ছে র্যাব
সারাদেশে করোনার বিদ্যমান পরিস্থিতিতে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা ছাড়াও মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন (র্যাব)।
এ লক্ষে করোনা মহামারি মোকাবিলায় সকলের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়িসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এদিকে র্যাবের মূথপাত্র কমান্ডার খন্দকার আল মঈন আজ সোমবার জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর হচেছ এলিট ফোর্স র্যাব। যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক প্রদান করা হচেছ। এছাড়া কোন কোন ক্ষেত্রে জরিমানাও করছে র্যাব।
আজ সোমবার রাজধানীর শাহবাগ মোড়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
এসময় মাস্ক ছাড়া বাসার বাহিরে অহেতুক ভাবে যারা ঘোরাফেরা করেছেন, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া র্যাবের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধিতে প্রায় আড়াই হাজার মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
অভিযানে অংশ নেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আজ সোমবার জানান, সরকারের নির্দেশনাগুলো কার্যকর করার লক্ষে যারা মাস্ক পরিধান করবেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা নিচেছন। করোনাকালীন সময়ে সকলের মধ্যে মাস্ক পরা নিশ্চিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে একযুগে কাজ করা হচ্ছে।
মূলত জরিমানা করা র্যাবের উদ্দেশ্য নয় উল্লেখ করে ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, র্যাবের উদ্দেশ্য করোনা প্রতিরোধে দেশের মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা। এটা আগামী দিনেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, রিকশাচালক, ভ্যানচালক, মোটরসাইকেল চালক, দিনমজুর, মোটরসাইকেল আরোহীসহ যারা মাস্ক পরছেন না তাদের সচেতন করে মাস্ক বিতরণ করা হচ্ছে। এসময় পচিশ জনের ও বেশি লোককে সামান্য জরিমানাও করা হয়েছে। এছাড়া লকডাউনে যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন, তাদের সচেতন করা হচ্ছে যেন তারা বাইরে না আসেন।
এদিকে, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ সোমবার জানান, করোনা সংক্রমণ রোধে সচেতনতার জন্য র্যাবের পক্ষ থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে মাস্ক, লিফলেট এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। পাশাপাশি র্যাবের টহল দল সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করছেন।
সরকার যে নির্দেশনা দেবে, সেই সকল নির্দেশনা মেনে আমরা কাজ করবো জানিয়ে র্যাবের মূথপাত্র বলেন, লকডাউনের মধ্যেও মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা জনগণকে সচেতন করে তুলতে কাজ করছি। যাদের মুস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হচেছ।এছাড়া অনেক ক্ষেত্রে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হচেছ।
এছাড়াও রাজধানী ঢাকাসহ সারাদেশে তাদের যেসব পেট্রোল ও টহল টিম থাকবে তারাই লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করবে। আমরা সরকারী নির্দেশ মতে কাজ করে যাচিছ। এটা পর্যায়ক্রমে আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এ উর্ধ্বতন কর্মকর্তা।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র




