জনসাধারণের জন্য ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
এবার সর্ব সাধারণের প্রয়োগের জন্য স্পুটনিক ভি ভ্যাকসিনের ছাড়পত্র দিল রাশিয়া। গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিওলজি ও মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের যৌথ উদ্যোগে তৈরি এই কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ব্যাচ জনসাধারণের প্রয়োগের জন্য খুলে দেওয়া হল। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়।
এক বিবৃতির মাধ্যমে মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে নির্মিত ‘গ্যাম-কোভিড-ভ্যাক’ স্পুটনিক ভি সবধরনের পরীক্ষা-নিরীক্ষা সাফল্যের সঙ্গে উতরেছে। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন আশাপ্রকাশ করেন, আগামী কয়েকমাসের মধ্যেই বেশিরভাগ শহরবাসীর করোনা-টিকাগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। রুশ স্বাস্থ্যমন্ত্রকের আশা, শীঘ্রই, দেশের বিভিন্ন প্রান্তে এই ভ্যাকসিনের প্রথম ব্যাচ পৌঁছে যাবে।
গত ১১ অগাস্ট, বিশ্বের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন নথিভুক্ত করে রাশিয়া। চলতি মাসেই ভারতে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে। জানা গিয়েছে, চলতি মাস থেকেই ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ফিলিপিন্স এবং ব্রাজিলে ‘স্পুটনিক ভি’-এর ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে। এই বছর অক্টোবর কিংবা নভেম্বরেই জানা যাবে ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল।
এরমধ্যেই, বিশ্বখ্যাত চিকিৎসা-সংক্রান্ত পত্রিকা ‘ল্যানসেট’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্পুটনিক ভি ভ্যাকসিন করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সক্ষম। প্রথম দুই ধাপের ট্রায়ালে সে প্রমাণ মিলেছে। ভ্যাকসিনের ডোজে মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ভ্যাকসিনটি টি-কোষও সক্রিয় করে রোগ প্রতিরোধ তৈরি করছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও ভাল। এই পর্যায়ে বহু মানুষের শরীরে ভ্যাকসিনটি দিয়ে দেখা গেছে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোয়ালিটি টেস্টে পাশ করার পরে মেডিক্যাল ডিভাইস রেগুলেটরের অনুমতিও মিলেছে। তাই টিকার প্রথম ইউনিট বাজারে আনা হয়েছে।
এদিকে রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সার্জি সোবায়ানিন আশা করছেন আগামী কয়েক মাসের মধ্যে শহরটির সকল বাসিন্দা ভ্যাকসিনের আওতায় আসবে।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান









