ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১:৫৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

জনাকীর্ণ আদালতে স্ত্রীকে গলা কেটে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনাকীর্ণ আদালতেই স্ত্রীর গলা কেটে হত্যা করলেন পাষণ্ড স্বামী! ঘটনায় তাজ্জব বিচারক থেকে আদালতে উপস্থিত অন্যানরা। শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল ভারতের কর্নাটক রাজ্যের হাসানের একটি পরিবার আদালত।

কর্নাটক পুলিশ সূত্রে খবর, ৩২ বছর বয়সী শিবকুমার এবং ২৮ বছরের চিত্রার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। দু’পক্ষের আইনজীবীর জেরা শোনার পর মামলার পরবর্তী দিন জানান বিচারক। ঠিক সেই সময়েই ঘটে যায় লোমহর্ষক কাণ্ডটি।

জানা গেছে, শুনানি শেষে আদালতের ওয়াশরুমে গিয়েছিলেন চিত্রা। সেই সময় তার পিছু নেন শিবকুমার। হঠাৎ পকেট থেকে ছুরি বের করে সোজা কোপ বসান স্ত্রীর গলায়। তরুণীর আর্ত চিৎকারে দৌড়ে যান সবাই। রক্তাক্ত অবস্থায় চিত্রাকে তাৎক্ষণিক অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিত্রার উভয় ধমনী কেটে গেছে বলে জানান চিকিৎসকেরা।

অন্যদিকে, শিবকুমারকে বেশ কিছুক্ষণের চেষ্টায় বাগে আনে পুলিশ। তাকে হেফাজতে নেয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, আগে পারিবারিক নির্যাতনের অভিযোগে শিবকুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। সূত্র- আনন্দবাজার।