ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৫:০৩:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

জন্মদিনে আব্রামকে সোনার মুকুট দেবেন অপু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৪৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

অপু ও তাঁর সন্তান আব্রাম

অপু ও তাঁর সন্তান আব্রাম

শাকিব-অপুর কোল জুড়ে এসেছে একমাত্র সন্তান আব্রাম খান জয়। আজ (২৭ সেপ্টেম্বর) এই দম্পতির একমাত্র ছেলের প্রথম জন্মদিন। দিনটি স্মরণীয় করে রাখতে অপু জমকালো এক আয়োজন করেছেন।

থাকছে জন্মদিনের পার্টি। আমন্ত্রিত অতিথিদের হাতে এরই মধ্যে পৌঁছে গেছে আমন্ত্রণপত্র। ছেলের জন্মদিনে কী উপহার দেবেন অপু বিশ্বাস? এমনটা জানতে চাইলে অপু বলেন, ‘ওর (আব্রাম) জন্য সোনার মুকুট বানিয়েছি। জন্মদিনে এটা ওকে উপহার দেব।’

তিনি বলেন, ‘জয়ের বয়স মাত্র এক বছর। সেজন্য তার সাইজের শেরওয়ানি আমাদের দেশের কোথাও আমি পাইনি। তাই আমার এক পরিচিত জনের মাধ্যমে কাতার থেকে আনিয়েছি। ও (আব্রাম) আমার মাথার তাজ, চোখের মণি। ওর কারণে আমার জীবন পূর্ণতা পেয়েছে। আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি। আমি ঠিক করেছি ওকে সোনার মুকুট দেব।’

ওই অনুষ্ঠানে আব্রামের বাবা শাকিব খান কি থাকবেন? এমন প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন নায়িকা, ‘সন্তানের জন্মদিনে বাবা থাকবে না কেন? শাকিব দেশে আছে। ওর আসার কথা রয়েছে।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। গেল বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে আব্রাম খান জয় জন্ম নেয়। এই বিষয়টি তাদের দুই পরিবার ছাড়া সবখানেই গোপন ছিল। গত এপ্রিলে অপু বিশ্বাস এই গোপন বিয়ের বিষয়টি সবাইকে জানিয়ে দেন। তখন থেকেই আলোচনায় আব্রাম খান জয়। মাত্র এক বছর বয়সেই রীতিমতো সে তারকা বনে গেছে।