ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:১৭:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

জন্মহার আরও কমছে চিনে, কমছে বিয়ের হার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

শিক্ষাক্ষেত্রে খরচের পাশাপাশি সন্তানপালনের সামগ্রিক খরচখরচা অনেক বেড়ে যাওয়ায় চিনে গত এক দশকে একটু একটু করে জন্মহার কমছিল, কোভিডের জেরে যা বেশ বড় ধাক্কা খেয়েছে বলে জানাল চিনের ‘ন্যাশনাল হেল্‌থ কমিশন’। একই সঙ্গে পাল্লা দিয়ে মুখ থুবড়ে পড়েছে বিয়ের হারও।

ওই রিপোর্ট অনুযায়ী, আর্থিক এবং সামাজিক— দু’দিক থেকেই দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে চিন। যে সূত্রেই হয়তো এই পরিণতি। সমীক্ষায় উঠে এসেছে, অধিকাংশ নারীই বিয়ের পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। আগের তুলনায় মাতৃত্ব গ্রহণ করার পরিকল্পনাও পিছিয়ে দিচ্ছেন অনেকে। তা ছাড়া অল্পবয়সিদের মধ্যে বড় শহরে গিয়ে থাকার প্রবণতা বাড়ছে। উচ্চশিক্ষা শেষ করতেই অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে তাদের। তারপর কাজের চাপের জেরেও প্রভাব পড়ছে তাদের পরিবার পরিকল্পনার উপরে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, চিনের কড়া জিরো-কোভিড নীতিও দম্পতিদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে কমিয়ে দিয়েছে। এমনকি বিয়ের আয়োজনের ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে, এ বছর চিনের নিম্নগামী জন্মহার রেকর্ড গড়তে চলেছে। যা নিয়ে বিশেষভাবে চিন্তিত প্রশাসন।