ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ৫:২৫:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জবির সাবেক অধ্যাপক আনোয়ারার জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২ জুন ২০২৫ সোমবার

জবির সাবেক অধ্যাপক আনোয়ারার জামিন মঞ্জুর

জবির সাবেক অধ্যাপক আনোয়ারার জামিন মঞ্জুর

কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক অধ্যাপক এস এম আনোয়ারা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

জুলাই গণআন্দোলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে হত্যাচেষ্টার মামলায় আজ সোমবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট মিনহাজুর রহমান শুনানি শেষে জামিনের আদেশ দেন।

আনোয়ারা বেগমের আইনজীবী ওবায়দুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

এর আগে গত ২৮ মে সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

মামলা থেকে জানা যায়, জুলাই গণআন্দোলনে গত বছরের ১৯ জুলাই ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীত পাশে স্টার হোটেলের সামনে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা, মারধর, গুলি চালানো হয়। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। গত ২৫ ফেব্রুয়ারি সুজন মোল্লা সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করেন। এতে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক, কর্মকর্তা ও ছাত্রলীগের ৯৪ জনসহ ১৯৩ জনকে আসামি করা হয়। এই মামলার ৪৩ নম্বর আসামি আনোয়ারা বেগম।

আনোয়ারা বেগম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।