জমে উঠছে কোরবানির পশুর হাট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো। পুরোদমে কেনাবেচা শুরু না হলেও দরদাম আর পছন্দসই গরু দেখতে ক্রেতারা ঢু মারছেন হাটে।
গত বছরের তুলনায় এবার পশুর দাম বেশি বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। কোরবানির ঈদের বাকি আর ছয়দিন। সাধারণত এক সপ্তাহ আগেই গরুর হাটগুলো জমতে শুরু করে। তবে নানা ঝামেলা কমাতে ব্যাপারিরা দুই তিনদিন আগে গরু আনেন হাটে।
এখন পর্যন্ত যেসব পশু হাটে তোলা হয়েছে সেগুলোর দাম বেশি হাঁকছেন বিক্রেতারা। তাদের দাবি পথে পথে চাঁদাবাজির কারণে গরুর দাম বেশি। এছাড়া গোখাদ্যর বেশি দামও পশুর অতিরিক্ত দামের কারণ বলে দাবি তাদের।
রাজধানীর হাটগুলোতে গরুর বিক্রি বাট্টা আগামী ৬ জুলাই থেকে শুরু হবে। কিন্তু তার আগেই গাবতলী গরুর হাটে আসতে শুরু করেছে গরু। এ হাটের এখনো সাজসজ্জা চলছে। এরই মধ্যে গরু বিক্রেতারা তাদের ও গরুর থাকার জায়গা খুঁজে নিচ্ছেন। তবে এবার হাট শুরুর অঘোষিত দ্বিতীয় দিনে হাটে গরুর চেয়ে উৎসুক জনতাই বেশি।
শনিবার রাত ও রোববার বিকেলে গাবতলী গরুর হাট ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
মেহেরপুরের রাসেদ আহমেদ এবার চারটি দেশাল জাতের গরু নিয়ে এসেছেন। আশা করছেন সবার আগে বিক্রি করে বাড়ি চলে যাাবেন। কিন্তু প্রথম দিনে কেউ দাম হাঁকায়নি। )
তিনি বলছিলেন, ‘আগাম আসলাম। যাতে আগে ভাগেই বিক্রি করে চলে যেতে পারি। কিন্তু দ্বিতীয় দিনে তো কোনো ক্রেতা নেই। অনেকে এসে শুধু দেখছে আর দাম জিজ্ঞাসা করছে। কিন্তু কেনার কোনো লোক পেলাম না।
মিরপুর মাজার এলাকা থেকে হাটে গরু দেখতে এসেছেন কলেজ শিক্ষার্থী রাজীব আহমেদ। তিনি জানালেন, হাট শুরু হবে আরও দুই দিন পর। তখন হাটে অনেক ভীড় থাকে। এসব বিষয় মাথায় রেখে আগাম হাটে এসেছেন যাতে ভিড় ছাড়াই গরু দেখতে পারেন।
রোববার বিকেল থেকে ঘুরে দেখা গেল, গরুর চেয়ে উৎসুক জনতাই বেশি। এদের বেশির ভাগই এসেছেন গরু দেখতে। গরুর ভিডিও ও কোরবানির হাটে আসা নাদুস নুদুস পশুটিকে সেলফি বন্দী করতে।
মোহাম্মদপুরের খিলজী রোড থেকে সপরিবারে কোরবানির পশু দেখতে এসেছেন ইমরান আহমেদ। বলছিলেন, এখন তো হাট জমেনি। প্রতি বছর আমার গিন্নী ও বাচ্চারা গরুর হাট কেমন তা দেখতে চায়। এবার শুনলাম হাট এখনো তেমনভাবে শুরু হয়নি। সে কারণে দুপুরে খেয়ে বের হলাম।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










