ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৭:২৬:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

জলবায়ু ইস্যুতে শেখ হাসিনার প্রশংসা কলম্বিয়ার রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি ইভান ডুকে মারকুয়েজ। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম গত ৩০ জুন কলম্বিয়ার রাজধানী বোগোটায় প্রেসিডেন্ট ভবনে এক অনুষ্ঠানে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকে মারকুয়েজের কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন। তখন রাষ্ট্রপতি এই প্রশংসা করেন।

কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। বাংলাদেশ ও কলম্বিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার, টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০, জলবায়ু পরিবর্তনসহ অনেক আন্তর্জাতিক ইস্যুতে অভিন্ন মত পোষণ করে। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার জন্য দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাময় ক্ষেত্রগুলো কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে নিরবচ্ছিন্নভাবে সমর্থন প্রদান করার জন্য কলম্বিয়ার সরকারকে ধন্যবাদ জানান। দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও সামগ্রিক সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট মারকুয়েজ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন এবং ক্লাইমেট ভালনারেবল ফাইন্যান্স সামিটের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেন। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে সভাপতিত্ব করবে বাংলাদেশ।

কলম্বিয়ার প্রেসিডেন্ট মারকুয়েজ দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে দুই দেশ তাদের অভিন্ন লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে একযোগে কাজ করবে।

এর আগে রাষ্ট্রদূত কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী মার্টা লুসিয়া রামিরেজের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন। তাঁরা দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণ, কোভিড অতিমারির সঙ্গে আগত সংকট মোকাবিলা, টিকা সহযোগিতা, রোহিঙ্গা সমস্যা, সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। পরে রাষ্ট্রদূত কলম্বিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো এচেভেরি লারা এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। বিজ্ঞপ্তি

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়