জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে ব্রিটেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির মুখে পড়া দারিদ্র দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে ব্রিটেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে এ ঘোষণা এলো। বিবিসি এ খবর জানিয়েছে।
জলবায়ু পরিবর্তন ঠেকানো নিয়ে আলাপ-আলোচনা করতে বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এখন গ্লাসগোতে। কিভাবে গরিব দেশগুলোকে সহায়তা করা যায়, এ নিয়ে সেখানে তারা আলোচনা করছেন।
ইতোমধ্যে সম্মেলনে দারিদ্র দেশগুলোর পক্ষ থেকে ১০০ বিলিয়ন ডলার জলবায়ু সহায়তা চাওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তারা ভোগান্তিতে রয়েছে এবং আসন্ন দিনগুলোতে আরও ভোগান্তিতে পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের উন্নয়নশীল দেশগুলো ঐতিহাসিকভাবে অপেক্ষকৃত কম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারি। কিন্তু বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ নিয়েও উন্নত দেশগুলো ৫০ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমন করে চলেছে।
ব্রিটেন যে অর্থ সহায়তা দিচ্ছে, তার অধিকাংশ আসবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ব্রিটিশ সরকার বলছে, মূলত জলবায়ু পরিবর্তন ঠেকানো ও কম হারে কার্বন নির্গমনের মাধ্যমে উন্নয়ন এগিয়ে নিতে এ অর্থ ব্যয় হবে।
আগামী রোববার পর্যন্ত জাতিসংঘের এ জলবায়ু সম্মেলন চলবে। সম্মেলনে কিভাবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা সীমাবদ্ধ রাখা যায়, তা নিয়ে বিশেষভাবে আলোচনা হবে।
চলতি জলবায়ু সম্মেলনে ইতোমধ্যে মিথেন গ্যাস নির্গমন ঠেকাতে একটি চুক্তি হয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ি যে গ্যাসটি, সেই কার্বন নির্গমন ঠেকাতে বড় কোনো অগ্রগতি আসেনি।
কার্বন নির্গমন কমাতে বিশ্বের কয়েকটি দেশ একটি চুক্তি সই করলেও এর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশগুলো চুক্তিতে নেই। বিশ্বের সবচেয়ে বড় কার্বন নির্গমনকারী দেশ চীন, রাশিয়া ও ভারত এ চুক্তিতে সই করেনি।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল





