জাকাতের কাপড় কোথায় পাবেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:০০ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার
জাকাতের কাপড় চলে এসেছে বাজারে। অাসলে জাকাতের কাপড় বলে নির্দিষ্ট কিছু নেই। আপনার সাধ্য অনুযায়ী শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, ছোটদের রকমারি পোশাক জাকাত হিসেবে দিতে পারেন। নতুন কাপড়ে আনন্দের রেশ যেন থাকে প্রতিটি ঘরে, এমন চিন্তাকে সামনে রেখে প্রতিবছর জাকাতের অর্থ বিভিন্ন ভাবে বণ্টন করার পাশাপাশি অনেকেই একটি অংশ দিয়ে কাপড় কিনে দেন দরিদ্রদের।
জাকাতের কাপড়ের মধ্যে বিক্রি বেশি হয়ে থাকে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি। চাহিদা রয়েছে সালোয়ার কামিজেরও। বিক্রেতারা বলেন, জাকাতের সাধারণ চার থেকে পাঁচটি আইটেম হয়। এসবের মধ্যে এখন থ্রি-পিসের চাহিদা বাড়ছে।
ইসলামপুরে জাকাতের জন্য শাড়ি পাবেন ৩০০ থেকে ৩৮০ টাকায়। গুলিস্থান কিংবা বঙ্গবাজার থেকে শাড়ি কিনতে চাইলে পাবেন ২৫০-৩৫০ টাকার ভেতর। এ ছাড়া ফার্মগেট ও নিউমার্কেটে পাবেন ৩০০-৪৫০ টাকায়। নুরজাহান মার্কেটে পাবেন ছাপার শাড়ি, দাম শুরু ২৮০ টাকা থেকে ১ হাজার টাকা। ঢাকা আহসানিয়া তাঁতঘরে জাকাতের শাড়ি পাবেন ৩৩০ থেকে ৬ হাজার টাকায়।
ইসলামপুরে জাকাতের লুঙ্গি পাবেন ২০০ থেকে ২৫০ টাকায়। বঙ্গবাজার, গুলিস্তানে লুঙ্গির দাম শুরু ১৫০ টাকা থেকে। ফার্মগেট সুপার মার্কেটে লুঙ্গি পাবেন ২০০ থেকে ৩০০ টাকা। নিউমার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটে লুঙ্গি পাবেন ১৫০ থেকে ২৫০ টাকায়। নুরজাহান সুপার মার্কেটে জাকাতের জন্য ছাপা লুঙ্গি পাবেন ২১০ থেকে ৩০০ টাকায়। ঢাকা আহ্ছানিয়া তাঁতঘরে লুঙ্গি মিলবে ২৪০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।
এছাড়াও জাকাতের জন্য নিউমার্কেট ও নুরজাহান মার্কেটে থ্রি-পিছ পাবেন ৪০০ থেকে ২ হাজার টাকার মধ্যে। এ ছাড়া বাচ্চাদের শার্ট, প্যান্ট কিংবা গেঞ্জির সেট ২০০- ৪৫০ টাকায় পাবেন নিউমার্কেট, বঙ্গবাজার ও ফার্মগেট মার্কেটে।
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো

- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি