ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৮:২৩:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

জাতিসংঘ দফতরের ৮৬ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতি অণুজীব করোনায় তটস্থ গোটা বিশ্ব। বিশ্বের কোনকাঞ্চির কোন দেশও বাদ নেই করোনার থাবা থেকে। জাতি, গোষ্ঠী কিংবা দেশ বাদে এবার করোনা ভাইরাস বাসা বেধেঁছে জাতিসংঘে। বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের অন্তত ৮৬ কর্মী আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, বিশ্ব জুড়ে জাতিসংঘের ৮৬ কর্মীর দেহে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপে। তবে এর বাইরেও আফ্রিকা, এশিয়া মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসে আক্রান্ত আমাদের কর্মী রয়েছে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে জাতিসংঘের বেশির ভাগ কর্মীকে বাসা থেকেই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, জাতিসংঘের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে যেখানে এক সঙ্গে ১১ হাজার মানুষ কাজ করতো, সেখানে শুক্রবার সকালে এই সংখ্যা গিয়ে দাঁড়িয়ে ছিল ১৪০ এ। জেনেভায় যেখানে জাতিসংঘের অফিসে ৪ হাজার মানুষ প্রতিদিন আশা যাওয়া করতো, সেখানে বুহস্পতিবারের সংখ্যা ছিল ৭০ এর মতো। ভিয়েনায় ৯৭ শতাংশ মানুষ অফিসে বাইরে থেকে কাজ করছে, এছাড়াও আদ্দিস আবাবা, ইথিওপিয়া প্রায় ৯৯ শতাংশ মানুষ ঘরে থেকে কাজ করছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ মানুষ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ।

-জেডসি