জাতিসংঘের এক-তৃতীয়াংশ নারীকর্মী যৌন হয়রানির শিকার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
গত দুই বছরে জাতিসংঘের এক-তৃতীয়াংশ কর্মী ও চুক্তিভিত্তিক কর্মরত নারীকর্মী যৌন হয়রানির শিকার হয়েছেন। যৌন হয়রানির বিরুদ্ধে যখন বিশ্বজুড়ে মিটু আন্দোলন চলছে, তখন এ জরিপটি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন এমন তথ্য উঠে এসেছে।
গত নভেম্বরে জাতিসংঘ ও তার বিভিন্ন সংস্থার ৩০ হাজার ৩৬৪ কর্মীর ওপর জরিপ চালিয়েছে বহুজাতিক পেশাগত সেবা নেটওয়ার্ক ডেলাওয়েট। তবে এ সংখ্যার ১৭ শতাংশ মাত্র জরিপে অংশ নেয়। তবে জরিপে অংশ নেয়ার এ হারকে বেশ কম বলে কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
তিনি বলেন, এতে দুটি বিষয় আমার কাছে পরিষ্কার হয়েছে। প্রথমত যৌন হয়রানি নিয়ে আলোচনা করতে আমাদের আরও বহুদূর পথ পাড়ি দিতে হবে। দ্বিতীয়ত সেখানে একটি অবিশ্বাসের পরিবেশ বজায় রয়েছে। একটি নিষ্ক্রিয়তার ধারণা ও জবাবদিহিতার অভাব রয়েছে।
জরিপে ২১.৭ শতাংশ বলেছে, তাদের আপত্তিকর কৌতুক ও যৌন ইঙ্গিতপূর্ণ গল্পের বিষয় করা হয়েছে। ১৪.২ শতাংশ জানিয়েছে, তাদের চেহারা ও শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছে। আর ১৩ শতাংশ বলছে, যৌন বিষয়াদি নিয়ে আলোচনায় তাদের টানতে অনভিপ্রেত চেষ্টা করা হয়েছে।
এ ছাড়া ১০.৯ শতাংশ জানিয়েছে, যৌন ইঙ্গিতপূর্ণ শারীরিক অঙ্গভঙ্গি ও আচরণের শিকার হয়েছেন। যা লজ্জাজনক ও বিব্রতকর। আর ১০.১ শতাংশকে এমনভাবে স্পর্শ করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত।
যৌন হয়রানির শিকার হওয়া অর্ধেক কর্মী বলছেন, অফিসের পরিবেশের মধ্যেই এসব ঘটেছে। ১৭.১ শতাংশ বলেন, কর্মসংস্থান-সংশ্লিষ্ট সামাজিক অনুষ্ঠানে তারা এমন যৌন হয়রানির শিকার হয়েছেন।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











